জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কর্তৃপক্ষের অনুমোদনে অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। এই চাকরির বিজ্ঞপ্তিটি দৈনিক আমার দেশ পত্রিকায় ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে প্রকাশ করা হয়। এছাড়াও বিজ্ঞপ্তিটি ২৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অফিসিয়াল ওয়েবসাইট july36.gov.bd/notices/–এ জারি করা হয়।
যারা সরকারি চাকরির অপেক্ষায় আছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর (July Mass Uprising Memorial Museum) মোট ৬২টি পদে ৯৬ জন যোগ্য নারী ও পুরুষ প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে।
গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
- নিয়োগকর্তার নাম: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
- চাকরির ধরন: সরকারি চাকরি
- চাকরির প্রকৃতি: অস্থায়ী
- মোট পদ: ৬২টি
- মোট লোকবল: ৯৬ জন
- লিঙ্গ: নারী ও পুরুষ
- বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
- বেতন গ্রেড: ৬ষ্ঠ, ৯ম, ১০ম, ১৪তম, ১৬তম ও ২০তম
- বেতন: ৮,২৫০ টাকা থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- সার্কুলার জারির তারিখ: ২৮ জানুয়ারি ২০২৬ ইং
- পত্রিকায় প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ (দৈনিক আমার দেশ)
- আবেদন শুরুর তারিখ: ২৯ জানুয়ারি ২০২৬ ইং
- আবেদন শেষ তারিখ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং
%20(9).jpg)
শিক্ষাগত যোগ্যতা
পদভেদে আবেদনকারীদের নিম্নোক্ত যেকোনো যোগ্যতা থাকতে হবে—
- অষ্টম শ্রেণী পাস
- এসএসসি পাস
- এইচএসসি পাস
- স্নাতক পাস
বয়সসীমা
- সাধারণ প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩৯ বছর
- বয়স গণনা করা হবে: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ অনুযায়ী
অভিজ্ঞতা
- কিছু পদের জন্য অভিজ্ঞতা বাধ্যতামূলক
- কিছু পদের জন্য অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে
- অভিজ্ঞতা সম্পন্ন পদের বেতন তুলনামূলক বেশি
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চাকরির আবেদন করার পদ্ধতি ২০২৬
July Mass Uprising Memorial Museum Job Application Process 2026
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী যোগ্য ও অভিজ্ঞ নারী ও পুরুষ প্রার্থীদের অনলাইনে আবেদন করা যাবে না। আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে সরাসরি অথবা ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
চাকরির আবেদন ফরম সংগ্রহ করার নিয়ম
আবেদন ফরম সংগ্রহ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
- অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন: https://july36.gov.bd/
- মেনু থেকে “Notice Board” অপশনে ক্লিক করুন
- কাঙ্ক্ষিত পদের Application Form (PDF) ডাউনলোড করুন
- আবেদন ফরমটি ভালোভাবে পড়ে নিন
চাকরির আবেদন ফরম পাঠানোর নিয়ম
আবেদন ফরম পূরণ ও পাঠানোর ধাপসমূহ—
- নির্ভুলভাবে আবেদন ফরম পূরণ করুন
- আবেদনপত্রের সাথে সংযুক্ত করুন—
- শিক্ষাগত যোগ্যতার সনদের কপি
- জাতীয় পরিচয়পত্রের কপি
- ৩ কপি রঙিন সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি
- নির্ধারিত আবেদন ফি ব্যাংকের মাধ্যমে জমা দিন
- আবেদন ফি জমার রসিদ সংযুক্ত করুন
- খামের উপর পদের নাম স্পষ্টভাবে লিখুন
- নির্ধারিত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অফিসিয়াল ঠিকানায় আবেদনপত্র পাঠান
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চাকরির আবেদন সংক্রান্ত কোনো সমস্যা বা জটিলতায় পড়লে—
- আমাদের ওয়েবসাইটের Contact Page–এ যোগাযোগ করতে পারেন
- অথবা কর্তৃপক্ষের অফিশিয়াল ইমেইলে সরাসরি যোগাযোগ করতে পারেন
আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।
সতর্কতা (খুবই গুরুত্বপূর্ণ)
নিম্নোক্ত কারণে আপনার আবেদন বাতিল হতে পারে—
- আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য প্রদান
- প্রয়োজনীয় তথ্য গোপন করা
- একাধিক আবেদন জমা দেওয়া
- অবৈধ আর্থিক লেনদেনে জড়িত হওয়া
- পরীক্ষার সময় অসদাচরণ করা
এক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চাকরির পরীক্ষা পদ্ধতি
অন্যান্য সরকারি চাকরির মতোই এই নিয়োগে সাধারণত ৩ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়—
- লিখিত পরীক্ষা (Written Exam)
- মৌখিক পরীক্ষা (Viva/Oral Exam)
- কম্পিউটার দক্ষতা পরীক্ষা (Computer Skills Test) – পদভেদে
মৌখিক পরীক্ষার নিয়মাবলী
শুধুমাত্র লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
মৌখিক পরীক্ষার সময় অবশ্যই নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি ও সত্যায়িত কপি প্রদর্শন করতে হবে—
- প্রবেশপত্র (Admit Card)
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
- কম্পিউটার জ্ঞানের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ
- মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সংশ্লিষ্ট সনদ
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ
- ঠিকানা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শেরেবাংলা নগর, ঢাকা
- অফিশিয়াল ওয়েবসাইট: https://july36.gov.bd/
- ইমেইল / ফেসবুক / মোবাইল: অফিসিয়াল সার্কুলারে উল্লেখিত